টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 16 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

প্রতিবেদক
আদালত প্রতিবেদন
August 16, 2026 1:28 pm

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

পরে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাসহ আরও অনেকে।

শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লাসহ সারাদেশের কৃষিকে আরও শক্তিশালী করা হবে- কুমিল্লায় মন্ত্রী আমিন উর রশিদ

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১০ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজারহাটে সলিডারিটির উদ্যোগে ছাগল বিতরণ করেন এমপি ড. আতিক মুজাহিদ

মেয়র হয়ে জুমার নামাজ আদায় করলেন মামদানি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

কুমিল্লায় বিজিবির অভিযানে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

গ্যাস লাইন লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ