টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

প্রতিবেদক
এ কে পলাশ
August 21, 2026 11:27 pm

কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামী (৩৫) রুবেল ভূঁইয়া নরসিংদী জেলার মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ‘দিবাকালীন স্পেশাল-১১’ ডিউটি করছিল।

এ সময় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একটি এফজেটএস মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে রুবেল ভূঁইয়ার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এশিয়ার জলসীমা থেকে ইরানের ৩টি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহ্ফিল

রাজধানীর পল্লবীর একটি আবাসিক থেকে এক নারীর অর্ধ-গলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

নো আর্জেন্টিনা, নো ব্রাজিল: বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ

ফতুল্লায় একই পরিবারের দগ্ধ হয়ে তিনজন জাতীয় বার্নে

বিশ্বকাপে মহারণ শুধু আর্জেন্টিনা-স্পেনের নয়, লড়াই গুরু-শিষ্যেরও

৪৫ বছর পর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর মোজাফফর (অবঃ) গ্রেপ্তার

ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে গতি, পরিদর্শনে উচ্চপর্যায়ের দল

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে যুবসমাজের রাতে পাহারা

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান