রাজধানী বাড্ডা থানাধীন কাঁঠালদিয়া রোড বসুন্ধরা গেইটের অপজিটে রাস্তারতারপাশে বৈদ্যুতিক খাম্বার উপর থেকে মোঃ মাসুদ/ কাজল (৪২) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত পেশায় ব্যাটারি অটো রিকশা চালক।
সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক জানান, আমরা খবর পেয়ে
বাড্ডার কাঁঠালদিয়া রোড বসুন্ধরা গেইটের অপজিটে রাস্তাতার পাশে বিদ্যুতের খাম্বার উপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত একজন ব্যাটারি চালিত অটো রিক্সা চালক। গতকাল বিকেল চারটার দিকে ভাটারা থানাধীন ফাসেরটেক বালুর মাঠ এলাকায় একটি রিক্সার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়। দিবাগত রাত তিনটার দিকে কাঁঠালদিয়া রোড বসুন্ধরা গেইটের অপজিটে রাস্তার অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে বিদ্যুতের খাম্বার উপর রেখে পালিয়ে যায়।পরেআমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে মর্গে পাঠানো হয়।মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতন্ত্রের প্রতিবেদনর রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পূর্ব বাকুল জোড়া এলাকার মোঃ মঞ্জুর আলীর সন্তান।বর্তমানে ভাটার ফাঁসেরটেক বালুরমাঠ শাহানাজের গ্যারেজ থাকতেন তিনি।



















