টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত উপজেলা ঘোষণা

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 25, 2026 6:49 pm

‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শালবন মিলনায়তনে এ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা হক, নীলফামারী এরিয়ার সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন ও বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত রায় ও শিউলী আক্তার।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকেও

২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন

তিতাসে এক রাতে ৫ বাড়িতে চুরি

মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি: তথ্যমন্ত্রী

ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু 

প্রধানমন্ত্রীর বিশেষ অনুপ্রেরণায়‌ ঝিনাইদহের ‘চিত্ত মিডিয়া’

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে আতঙ্কেপুর এলাকাবাসী

ডাকাত দল

রাজধানীর শাহআলী থানাধীন এলাকা হতে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুয়েল,রুবেল,জুয়েল শেখ গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বীরগঞ্জে গাছ লাগালেন এমপি মনজুরুল ইসলাম