টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর ধরে বিনা বেতনে রেলগেট পাহারার দায়িত্বে বেলাল

প্রতিবেদক
কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি
August 27, 2026 8:49 am

নিয়োগপত্র নেই, বেতন নেই, নেই কোনো সরকারি সুযোগ-সুবিধাও। তবুও গত ২৭ বছর ধরে মানুষের জীবন রক্ষায় রেলগেট কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন লালমনিরহাটের বেলাল হোসেন। ৬৫ বছর বয়সী এই প্রবীণ নিজের ছোট্ট মুদি দোকান চালিয়ে সংসার চালালেও ট্রেনের হুইসেল শুনলেই ছুটে যান রেললাইনের পাশে।

লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ি মাস্টারপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের দিন কাটে রেললাইনের পাশের দোকানে। কিন্তু ট্রেন আসার সংকেত পেলেই তিনি দোকান ছেড়ে রেলগেটে দাঁড়িয়ে যান। যানবাহন ও পথচারীদের থামিয়ে নিরাপদ পারাপার নিশ্চিত করেন। ট্রেন চলে গেলে আবার ফিরে আসেন দোকানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, লালমনিরহাট-আদিতমারী-কালীগঞ্জ-হাতীবান্ধা হয়ে পাটগ্রামের বুড়িমারী পর্যন্ত চলাচলকারী গুরুত্বপূর্ণ রেলপথের এই গেটটিতে দীর্ঘদিন কোনো স্থায়ী গেটকিপার নেই। প্রতিদিন অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ শত শত মানুষ এই রেললাইন পার হন। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে।

বেলাল হোসেন বলেন, আমি কোনো বেতন বা সুবিধার জন্য এই কাজ করি না। ট্রেন আসার খবর পেলেই দোকান রেখে গেটে চলে যাই। যতদিন পারি, মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যেতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল না থাকলে এই রেলগেট দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। তারা দ্রুত একজন স্থায়ী গেটকিপার নিয়োগ এবং বেলালের দীর্ঘদিনের মানবিক অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ তসলিম আহমেদ খান বলেন, ওই রেলগেটে স্থায়ী গেটকিপার নিয়োগের প্রক্রিয়া চলছে।

দীর্ঘ ২৭ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের নিরাপদ পথচলা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাওয়া বেলাল হোসেন এখন এলাকাবাসীর কাছে একজন ‘নীরব প্রহরী’। তার এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতির অপেক্ষায় স্থানীয়রা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

কনস্টেবল থেকে এএসআই প্রমোশন পাওয়ার পূর্বে দুর্নীতি ও অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদের মালিক মোহাম্মদ হেদায়েত !

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয় জন নিহত

নাসিরনগরে মাদ্রাসার শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা ও উপহার পেলেন মোটরসাইকেল

দারুস সালামে বাসার জানালা দিয়ে গু/লি, গৃহিণী গু/লিবিদ্ধ

ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ

বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লায় ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হসপিটালের শুভ উদ্বোধন