টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 27, 2026 9:14 am

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আগামী রোববার ৩০ আগস্ট রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্যজোট।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ৩০ আগস্ট শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় গুম ও মানবাধিকার বিষয়ে বৃহস্পতিবার যে বিল উত্থাপন করা হবে, তা ২০০৯ সালের মানবাধিকার আইনের তুলনায় দুর্বল বলে মন্তব্য করেন তিনি। গুমের ঘটনার তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাখারও সমালোচনা করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, মানবাধিকার কমিশনে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে মানবাধিকার রক্ষার পরিবর্তে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাবের অধীনে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদী আমলের চেয়েও দুর্বল আইন তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আইন মানুষের অধিকার সুরক্ষার বদলে গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারপ্রক্রিয়াকে আরও দুর্বল করব ।সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ ১১ দলের নেতারা বক্তব্য দেন। হামিদুর রহমান আজাদ বলেন, চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় দেশে কোনো দায়িত্বশীল সরকার নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

কুমিল্লায় কৃষিজমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

পুলিশকে বিতর্কিত করার অপচেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিলো ইরান