টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ গৃহহীন পরিবারকে ‘স্বপ্ন বাড়ি’ উপহার দিলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 29, 2026 9:20 am

ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও গৃহহীন ৩৬ পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। কুঁড়ে ঘরের কষ্ট পেরিয়ে নতুন আধুনিক আধা-পাকা ঘর পেয়েছেন তারা। নতুন ঘরের চাবি হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন পরিবারগুলোর সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত এসব ‘স্বপ্ন বাড়ি’ উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। পরে তিনি ৩৬টি পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নিজস্ব উদ্যোগ এবং গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় এসব আধুনিক আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে।

নতুন ঘর পেয়ে উপকারভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা জরাজীর্ণ কুঁড়ে ঘরে নানা দুর্ভোগের মধ্যে বসবাস করে আসছিলেন। নতুন ঘর তাদের কাছে শুধু ইট-পাথরের একটি স্থাপনা নয়; এটি নিরাপদ জীবন, স্বস্তি ও ভবিষ্যতের নতুন স্বপ্নের ঠিকানা।

ঘর পাওয়া এক উপকারভোগী বলেন, নিজের একটি ভালো ঘর হবে—এটা আমাদের কাছে স্বপ্নের মতো ছিল। এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা খুবই আনন্দিত।

স্থানীয়রা জানান, অসহায় ও গৃহহীন মানুষের জন্য এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে দরিদ্র পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি তাদের মধ্যে নিরাপত্তা ও আত্মবিশ্বাসও বাড়বে।

এদিকে চলতি বছর নান্দাইল উপজেলায় অসহায় ও গৃহহীন মানুষের জন্য আরও ৯৮টি আধুনিক আধা-পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব ঘরও উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকা পড়ল লঞ্চের শতাধিক যাত্রী

আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদার আটক

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি’সহ নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার বিএনপি থেকে একই আসনে নমিনেশন নেওয়ার জন্য দৌড়ঝাঁপ

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণ,৪ জন দগ্ধ

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

রাজশাহীর ভদ্রা মোড়ে ১ লক্ষ টাকার হার্ডওয়্যার মালামাল চুরি, রিকশাওয়ালার বিরুদ্ধে অভিযোগ