টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

প্রতিবেদক
সাভার প্রতিনিধি
August 29, 2026 10:13 pm

জামিনে বেরিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে (৩২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎শনিবার (২৯ আগস্ট) ভোরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। রাজু ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।
‎
‎গ্রেপ্তার মোমিনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।
‎
‎জানা যায়, রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক পলাতক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা নেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
‎
‎পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি ছাত্রলীগের তৎপরতা চালিয়ে যায়। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
‎
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আমি তোমার ভাত খাবো না’ বলায় হ’ত্যা/র স্বীকার হয় জুথি

রাজারহাটে শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরির প্রলোভনে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

১৭ মাসের তদন্তেও কিনারা করতে পারেনি টাস্কফোর্স,এখনও উদঘাটন হয়নি সাগর-রুনি হত্যার রহস্য

রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমান VOIP সরঞ্জামাদি-সহ ৩৯৬ টি বিভিন্ন কোম্পানীর সিম উদ্ধার-সহ ২ জন গ্রেফতার