টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 1 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 1, 2026 11:12 pm

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।

জানা গেছে, গত সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করছিলেন ওই নারী যাত্রী। চলন্ত ট্রেনের মধ্যে খাবারের ক্যান্টিনে ওই নারীকে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক ও ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

কুমিল্লা সদর দক্ষিণে গভীর রাতে মাটি কাটার বিরুদ্ধে অভিযান

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের খোঁজে দুর্ঘটনাস্থলে ইরানের মানুষ

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতির অবনতি

গুনী ও যোগ্যদের মূল্যায়ন করলে সমাজ আলোকিত হবে- রাউজানে বিদায় সংবর্ধনায় মোঃ কামাল মিয়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত