টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 2, 2026 1:38 pm

নেপালে ভোটেকোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির পুলিশ নিজেদের সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ বলেছে, নেপালের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ভারত থেকে এসব মরদেহ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ পাওয়া যায়।

এসব মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে ৯৫টি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর ৯১১টি মরদেহের বিস্তারিত তথ্য পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।
বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ ও মরদেহ সংরক্ষণের কাজও করছেন।

অপরদিকে বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

আরও বন্যার শঙ্কা থাকায় অনেক পরিবারকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া যান চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে। এসব কাজে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনও যুক্ত রয়েছে।

গত বুধবার সকালে ভয়াবহ ওই আকস্মিক বন্যা আঘাত হানে। বন্যার পানির সঙ্গে বড় বড় পাথর নিচু অঞ্চলে চলে আসে। এতে ব্যাপক প্রাণহানি ঘটে।

ঘটনার ছয় দিন পার হয়ে যাওয়ায় যারা এখনো নিখোঁজ রয়েছেন, তাদের জীবন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসক অনুপস্থিত থাকলে ব্যবস্থা, বেসরকারি হাসপাতালের ওপর কড়াকড়ি

দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

অজ্ঞাতনামা মারাদেহ

গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা

ইউরোপ সেরার মহালড়াই পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

ডিমলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

হৃদয়ে প্রাণ সঞ্চার, পাকিস্তানের বিপক্ষে লড়াকু পুঁজি

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার