টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭

প্রতিবেদক
এ কে পলাশ
September 2, 2026 8:56 pm

কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের সব থানার উদ্যোগে মোট ৪৩টি অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে ১০ হাজার ৪৫৭ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ বলছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানিয়েছে পুলিশ।

মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা!

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়

অজ্ঞাতনামা মারাদেহ

গলায় কাপড়ের বেল্ট পেঁচিয়ে ও হাত পিঠে মোরা করে বেঁধে এক যুবককে হত্যা

কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!