টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ৬ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোঃ ওবায়দুল খান
September 9, 2026 10:41 pm

ঢাকার ধামরাই বাজারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি মিষ্টির দোকান, একটি হোটেল, দুটি মুদি দোকান ও দুটি ফলের দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই বাজারে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। অভিযানে মতিপাল এন্ড সন্সের মালিক তন্ময় পালকে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং দুটি মুদি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ফলের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাই বাজারের মতিপাল এন্ড সন্স মিষ্টির দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন ক্রেতাদের কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্যপণ্যের মান, প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—এসব বিষয় পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, প্রস্তুত কিংবা স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যসামগ্রী উৎপাদন বা পরিবেশনের মতো অপরাধের শাস্তির বিধান রয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে। আইন অমান্য করে কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসিফ মাহমুদের দুর্নীতি ওপেন সিক্রেট, জামায়াত আমিরও জানেন: রাশেদ খাঁন

ন্যায় ও ইনসাফ ভিত্তিক আধুনিক নাসিরনগর গড়াই আমার লক্ষ্য। এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ,টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দৌলতদিয়ায় বাসডুবি,নারী-শিশুসহ ১৯ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে,পদ্মাপাড়ে আহাজারি তদন্ত কমিটি গঠন

রাউজানে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৮০

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে হরি সভা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপি মনজুরুল ইসলাম

উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা