টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 9, 2026 10:59 pm

দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে অক্টোবর থেকে প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে আগামী অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত এসব কার্গো আমদানি করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এর নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কেনার প্রস্তাব করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের জন্য টোটাল এনার্জিসের কাছ থেকে বিপুল এই এলএনজি কেনার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে অক্টোবর, ২০২৬ থেকে জুন, ২০২৭ পর্যন্ত প্রতি মাসে ২ কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি বা প্রয়োজনে দুই পক্ষের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে বুধবারের এ সভায় স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়াস্ট-টু-এনার্জি) উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নর্থ বেঙ্গল মটরস এন্ড ইলেকট্রনিকসের শুভ উদ্বোধন

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, বেশি হলে মোবাইল কোর্ট

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের হাতে যাবে না:স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে আল-নাহিয়ান ট্রাস্টের বিরুদ্ধে