টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 10, 2026 12:47 pm

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি ছয়তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় থাকা জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের একটি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের তাৎক্ষণিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাটি খতিয়ে দেখে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে। অবশেষে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি

কুয়েত প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা

সাভারে তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্র, ধানের শীষের ঘাঁটি আবারও প্রমাণিত : নাইদুল ইসলাম নাহিদ

পিআরসহ ৫ দফা দাবিতে তিতাসে জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ইতি চিকিৎসাধীন মৃত্যু

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রোকৌশলীদের: মাহ্‌দী আমিন

জাতীয় সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে ১৫০