টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর নিশ্চিন্তপুরে লুডু খেলাকে কেন্দ্র পিটিয়ে যুবক হত্যা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 11, 2026 12:02 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে রফিক মিয়া (৪০) (মৃত লোকমান মিয়ার ছেলে) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে  এলাকার কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলায় মেতে ছিলেন। খেলা উপভোগ করতে পাশে বসেছিলেন রফিক, সালমানসহ আরও কয়েকজন। খেলা চলাকালে লুডু খেলায় ভুল ধরিয়ে দেয়ার জেরে রফিক ও সালমানের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উপর্যুপরি কিল -ঘুষি, লাথিতে  গুরুতর আহত হন রফিক(৪০) গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রফিককে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে তাকে দ্রুত গুরুতর  আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ তামিমা রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় ও নিহতের পরিবারের স্বজনরা  জানায়, প্রতিদিনই এলাকার যুবকরা এখানে বসে খেলাধুলা করতেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি ছিল না।

এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানা হেফাজতে আছে, ময়নাতদন্তের জন্য জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫

বীরগঞ্জে মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা

মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য

মিরপুর-১০ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৪৩৯

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফরিদপুরে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি চলছে সেনা টহল