টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

প্রতিবেদক
ঝিনাইদহ প্রতিনিধি
September 13, 2026 2:21 pm

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৭ ঘণ্টা পর শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির (৩২) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

​আজ রোববার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রূপপুর আকাতের ঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর গ্রামের মৃত হাসান বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল নিয়ে বাল্কহেডে করে পদ্মা নদীতে নৌকা ভ্রমণে বের হন তারা। ঘোরাঘুরি শেষে রাত ৯টার দিকে ভেড়ামারার গোলাপনগর এলাকা থেকে ফেরার পথে প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডটি হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয়।

​এ ঘটনায় রকিসহ তিনজন নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা এবং সঙ্গে থাকা যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতের কারণে রকি তলিয়ে যান।

​সংবাদ পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট, নৌপুলিশ এবং স্থানীয় প্রশাসন দীর্ঘ সময় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। অবশেষে ঘটনার ৩৭ ঘণ্টা পর রোববার সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে আকাতের ঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

​এ মর্মান্তিক ঘটনায় নিহত রকির পরিবার ও শৈলকুপা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ সম্পর্কিত আরও

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও বিদেশী অস্ত্রসহ আটক-১

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

নওগাঁ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জুয়েল গ্রেফতার

বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন অন্যনামে

ধর্ষণ-অভিযোগ, মব জাস্টিস এবং রাখাল বালকের পরিণতি

ধর্ষণ-অভিযোগ, মব জাস্টিস এবং রাখাল বালকের পরিণতি

রাউজান পূর্ব গুজরায় সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১