রাজধানীর বনানী থানার মহাখালী তিতুমীর কলেজের বিপরীতে আবাসিক হোটেলের ৩০১ নং রুম থেকে কামিনী কান্ত রায় (৬১) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর)সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ ইয়াছিন জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে খবর পেয়ে মহাখালী তিতুমীর কলেজের বিপরীতে আবাসিক হোটেল অবকাশের তিনতলায় ৩০১ নং রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানেন, বুধবার(২৩ সেপ্টেম্বর) ওই হোটেলে ওঠেন তিনি ব্যবসায়িক কাজে রংপুর থেকে আসেন।আমাদের ধারনা হৃদ যন্ত্রের কিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে, তবুও গণতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি, রংপুর সদর জেলার মৃত দেবেন্দ্র নাথ রায়ের সন্তান। নিহত পেশায় ব্যবসা করতেন।



















