টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 18 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক আচরণের জেরে আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

প্রতিবেদক
চট্টগ্রাম ব্যুরো
September 18, 2026 4:21 pm

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরের হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক।

তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কিনা।

জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে উপস্থিত হন। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।

আদেশে আরও বলা হয়, তার কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি চায় সংসদের প্রধান বিরোধীদল,বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

তেঁতুলঝোড়া ইউনিয়নে উন্নয়ন ও মাদকবিরোধী বার্তা নিয়ে মেহেদী হাসানের গণসংযোগ

লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

ফ্লাইওভারে ঢালে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরবাইক চালকের

‎নিত্যপণ্যের দামের সঙ্গে আয়ের আকাশ পাতাল পার্থক্য

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ