টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রী হোস্টেল থেকে মেডিকেল শিক্ষার্থী (ভারতীয় নাগরিক) মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 28, 2025 6:48 pm

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ বসুন্ধরা রিভার- ভিউ আদ দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে নিদা খান (১৯) নামের এক মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৮ সেপ্টেম্বর)সকাল পৌনে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ছরোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আদ-দিন মেডিকেল কলেজ হাসপাতালে ব্লক-এ প্লট -১১০৯ ষষ্ঠতলার নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা সহপাঠীর সঙ্গে কথা বলে জানতে পারি নিহত পড়ালেখার চাপ সহ্য করতে না পেরে ডিপ্রেশনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা, ভারতের রাজস্থানের সুলতানপুরের ৭ নং ওয়ার্ডের ত্রিপুরা দেলোয়ার এলাকার আব্দুল আজিজ খানের মেয়ে। পাসপোর্ট নম্বর Y-3909603, বর্তমানে বসুন্ধরা রিভার ভিউ ব্লক-এ প্লট-১১০৯ সপ্তম তলার আদ- দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রী হোস্টেলে ষষ্ঠ তালার রুমে থাকতেন।।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে

যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

শ্যামা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি

পূর্বাচলের জলসিড়ি এলাকার ৪তলা ভবন থেকে নিচে পড়ে ঠিকাদারের মৃত্যু

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

কোথাও কোনো দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

মশিউল আযম চুন্নুকে গ্রেফতার,‘বালিয়াকান্দিতে ক্ষোভ, নিঃশর্ত মুক্তির দাবি

পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত