টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডা. বিটু

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
October 3, 2026 11:56 am

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে ‘ডিসলিপিডেমিয়া ব্যবস্থাপনা’ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন,

ডা. বিটু বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে জিডিপির ১.০১ শতাংশ বরাদ্দ করায় স্বাস্থ্য খাতে প্রভূত উন্নতি হবে। তিনি বলেন, স্বাস্থ্য খাতে এ ধরনের বিনিয়োগ একটি জনকল্যাণমুখী ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডা. বিটু হার্টের স্ট্যান্ট, চোখের লেন্স ও ডায়ালাইসিস সংশ্লিষ্ট চিকিৎসা উপকরণের ওপর কর ও শুল্ক হ্রাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন। এসব পদক্ষেপের ফলে চিকিৎসা ব্যয় কমার পাশাপাশি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় জীবনরক্ষাকারী চিকিৎসাসেবা আরো সহজলভ্য হবে।

তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ও জনসচেতনতার ওপরও সমান গুরুত্ব দিয়েছে সরকার। হৃদরোগ চিকিৎসক হিসেবে ডা. বিটু বলেন, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, ধূমপান ও তামাক বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার করার আহ্বান জানান।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন। তিনি মেডিকেল শিক্ষা খাতের আধুনিকায়ন ও যুগোপযোগীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. মিসবাহ উদ্দিন আহমেদ, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাসুদুর রহমান, কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. ছাবের হোসেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহির এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

ডা. মুশফিকা ফেরদৌসীর সঞ্চালনায় বৈজ্ঞানিক সেমিনারের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন কক্সবাজার মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. লুৎফুন নাহার।

কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষক, মেডিকেল শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত ও শিক্ষণীয় হয়ে ওঠে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত