টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 3:07 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এসএইচএস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।

অভিযানে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশন, সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা

লাইসেন্সিং জট কমাতে অস্থায়ী অনুমোদনের পথে সরকার: বাণিজ্যমন্ত্রী

পরিবর্তনের সূচনা সরাইলের মাটি থেকেই শুরু হবে, ইনশাআল্লাহঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

হাজির সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা ও পুরস্কারের সিদ্ধান্ত

কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী তাণ্ডব; সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা

সনকে অধিনায়ক করে দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

মানিকগঞ্জ সদর থানাধীন মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নাসিরনগর ধরমন্ডল থেকে ১২ টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

কুড়িগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব রায়হান কবীর আর নেই-