টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 10:46 pm

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের হেফাজতে বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। নিষিদ্ধ সংগঠনের এই নেতা পল্লবী এলাকায় বসবাস করতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ

নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে মিসিং ৮৫ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

পাঁচ জেলার ডিসি প্রত্যাহার

১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার

কুমিল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, নোয়াখালীর বাস আটকে দিল বিক্ষুদ্ধজনতা! 

প্রবাসী’র পক্ষে ব‍্যারিস্টার নাজির ও মীর্জা আসহাব এর বিমান ও পর্যটন সচিব ও উপদেষ্টার সাথে বৈঠক

গাজীপুর পোশাক কারখানার পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প

উত্তরা কামারপাড়া গ্যাস লিকেজ সিলিন্ডার বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

কদমতলীর শনির আখড়ায় এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা