ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মোঃ আমির হোসাইন(৩৮)নামে এক হাজতি চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
বুধবার (০১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ৬০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আরমান জানান, (০১ অক্টোবর ) দিবাগত রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়। বুধবার(০১ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,নিহত জাকির কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হাজতি নাম্বার ৮৫২৬/২৫ নিহতের বাবার নাম মৃত আব্দুল বারেক।তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















