টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 17, 2026 5:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি কলেজ বটতলায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী বলেন- শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়।

এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন- ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কোনো একক দল করেনি- সবাই মিলে করেছিল। তিনি আরও বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশ গড়ার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন- রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের জন্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে জন্মদিনে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের দেশের রূপকার। তোমাদের কাছে আমার দুটি আবেদন- দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।

মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকো ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন

ইরানের বিরুদ্ধে অভিযানের ‘পরবর্তী ধাপে’ প্রবেশ করছে ইসরায়েল: আইডিএফ চিফ

রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ

আমি নির্বাচন করব সুন্দরভাবে, ‘সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব,‘নবাগত,জেলা প্রশাসক!

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

চীনে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

ব্রাজিলকে কাঁপিয়ে দিলেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি

ব্যারিস্টার নাজির আহমদের মতো মেধাবীদের কাজে লাগালে দেশ কাঙ্খিত লক্ষ‍্যে পৌঁছতে পারবে -ভিসি প্রফেসর ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী