টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 21 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 21, 2026 11:48 am

গত ১৭ ও ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে গৃহীত প্রস্তাবে কাশ্মির প্রসঙ্গ তোলা এবং ভারতবিরোধী মন্তব্য করায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের প্রস্তাবের নেপথ্যে পাকিস্তানের ইন্ধন রয়েছে উল্লেখ করে ইসলামাবাদকে তাদের বেআইনি দখলে থাকা আজাদ কাশ্মির ছাড়ার আহ্বান জানিয়েছে দিল্লি।

ত্রিমুখী টানাপোড়েনে মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী
বাংলাদেশ, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের আন্তর্জাতিক জোট ওআইসি সম্প্রতি ফের কাশ্মির ইস্যুটি তুলে ধরে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় এই প্রস্তাবগুলোকে ‘বিদ্বেষপূর্ণ, পক্ষপাতদুষ্ট ও মিথ্যা’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ওআইসির বিরুদ্ধে অভিযোগ তুলে ভারত জানায়, সংস্থাটি পাকিস্তানকে তাদের ‘গোঁড়া এজেন্ডা’ বাস্তবায়নে নিজেদের ব্যবহার করতে দিচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জম্মু ও কাশ্মির এবং লাদাখকে ভারতের ‘অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকে ওই অঞ্চলে অবকাঠামো, পর্যটন ও যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, যার সরাসরি সুফল জনগণ পাচ্ছে।

৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট
পাকিস্তান অধিকৃত কাশ্মিরের পরিস্থিতির তুলনা টেনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, পাকিস্তান সেখানে বেসামরিক বিক্ষোভকারীদের ওপর ‘সহিংসতা, দমন-পীড়ন ও নৃশংসতা’ চালিয়ে নারী ও শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে এবং সেখানে গণমাধ্যম ব্ল্যাকআউট করেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করা সম্ভব হয়নি।

ইসলামোফোবিয়া সংক্রান্ত মন্তব্যের জবাবে ভারত জানায়, এটি নিজেদের সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় সহিংসতা, প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক অস্থিরতা থেকে আন্তর্জাতিক নজর ঘোরাতে পাকিস্তানের একটি মরিয়া চেষ্টা। ওআইসির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে যে সদস্য দেশগুলো সচেতন হবে এবং এই সংস্থাটিতে সংস্কার আনবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার

কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজ থেকে ৩৬ ঘণ্টার হরতাল রাঙ্গামাটিতে

রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট উপদেষ্টা

ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক বোমা তৈরির আলোচনা

শ্যামপুর ও কামরাঙ্গীরচরে রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় দুই বৃদ্ধ ঢামেকে মৃত্যু

রূপনগরের জনপ্রিয় ওসি মোকাম্মেল হককে প্রত্যাহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ বিএনপি নেতা আটক

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট