টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 24, 2026 2:51 pm

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোড শো আয়োজনের অংশ হিসেবে আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেল এর উদ্যোগে যাত্রাবাড়ি চৌরাস্তা এলাকায় প্লেকার্ড প্রদর্শন, চালক, যাত্রী, পথচারীদের মাঝে হ্যান্ডবিল, লিফলেট বিতরনসহ করা হয় এবং গনপরিবহণ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে স্টিকার সংযোজন করা হয়। এছাড়াও এ সময় সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামুলক প্রচারনা চালানো হয়।

যাত্রাবাড়ি (থানার সামনে) এলাকায় রোডশোতে অংশগ্রহন করেন: বিআরটিএ ঢাকা মেট্রো ২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী এবং ঢাকা মেট্রো ২ সার্কেলের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক সংগঠনের এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই , নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত