টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১

প্রতিবেদক
এ কে পলাশ
October 25, 2026 10:27 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ মো. আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় আলেক মেম্বারের বাড়ির সড়কে হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেন (৩৫) উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি মসজিদপাড়া এলাকার মোল্লা বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় আলেক মেম্বারের বাড়ির সড়কে হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ১০ বোতল স্কাফ সিরাপসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জাবান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুদকের মামলায় সাবেক সমবায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

জলঢাকায় শার্প এনজিও অফিসে অর্থ কেলেঙ্কারি ম্যানেজারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

কুমিল্লা দেবিদ্বারে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নাজমুল হাসান নিহত

কুমিল্লায় মাটিবাহী ট্রাক চাপায় ৬ বছরের শিশু নিহত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে, ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলাচ্ছে

আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ২৯

ডালিয়া–পাগলাপীর সড়কে ডাকাতি, সংঘবদ্ধ ডাকাত দলের একজন

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

ডিমলায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

উন্নয়ন ও মাদকমুক্ত সমাজের অঙ্গীকারে তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন