টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গেন্ডারিয়ায় জোরপূর্বক ধর্ষণের পর গলা-কেটে হত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 5, 2025 9:04 am

রাজধানীর গেন্ডারিয়ার রেলস্টেশনের উত্তর পাশের ২০০গজ অদুরে সীমানাপ্রাচীর ঘেঁষে অজ্ঞাতনামা(২৫)এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ তৌফিক এনাম জানান, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর পাশে ২০০গজ অদূরে সীমানা প্রাচীর ঘেঁষে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মোরাদহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো জানান, ওই নারীকে দুর্বৃত্তরা জোরপূর্বক ধর্ষণের পর গলা কেটে হত্যা করে কাঁদাযুক্ত ঘাসের মধ্যে রেখে পালিয়ে যায়। ওই নারীর ধর্ষণের আলামত পরীক্ষিত হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ