টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন,‘ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকৌশলীর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা!

প্রতিবেদক
এ কে পলাশ
October 9, 2025 1:40 am

কুমিল্লা সদর গোলাবাড়ি এলাকায় গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং নদী ও সেতুর জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং সাইট ইঞ্জিনিয়ারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটিও অপসারণ করা হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

নববর্ষের উৎসবের চারদিনে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

এনসিটিবি পরিমার্জন করছে পাঠ্যবই

না ফেরার দেশে চলে গেলেন মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক চেয়ারম্যান বাবা

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত দোকান সিলগালার ঘোষণা

লাইফ সাপোর্টে থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলের খোঁজখবর নিতে হাসপাতালে এস এ সিদ্দিক সাজু

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

বিএনপিকর্মী মকবুল হত্যা,ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে