টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 16, 2025 2:26 pm

ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে অন্য সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৩ জন দালালকে আটক করেছে। দুই দিনে বিআরটিএ থেকে ৭ দালালকে আটক করেছেন । পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার দুইজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এবং আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত দালালরা হলো, মিরপুর ১২ নম্বর সেকশনের মোহাম্মদ বশির (৪৩), মিরপুর ১২ নম্বর সেকশনের মোহাম্মদ মীর ভাই রফিক (৪২) ও ভাষানটেকের হযরত আলী (৪৭)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএ’র আদালত – ৬ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৩ জন দালালকে আটক করেছেন। আটককৃতরা হলো, মো. বশির, মীর রফিক ও হযরত আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদেরকে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় পুলিশের কাছে হস্তান্তর করেন।সূত্রে জানা গেছে, গত ৩ মাসে মিরপুর বিআরটিএ থেকে ৭৭ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে । ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, বিআরটিএতে দালালদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে। আনসার কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা সব সময় দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি এবং অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি চায় সংসদের প্রধান বিরোধীদল,বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

দেশের বিভিন্ন স্থানে নৌ পুলিশের অভিযান,সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ আটক ১৬৩ জন

পল্লবীর বিহারী ক্যাম্পে স্বামী-স্ত্রী ২সন্তানসহ মরদেহ উদ্ধার

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর

ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ বর্জ্যরে বিনিময়ে মিলবে বাজার