টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকবাজারে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 17, 2025 6:52 am

রাজধানীর চকবাজার থানার চার রাস্তার মোড় এলাকায় একটি নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিংয়ে কাজ করার সময় হঠাৎ লোহার পাইপ পড়ে মোঃ রুবেল আহমেদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু।

শুক্রবার(১৭ অক্টোবর)সকাল নয়দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতলে নিয়ে আসা সহকর্মী মোঃ হৃদয় জানান,আমরা চকবাজার চার রাস্তার মোড় মোল্লার ডাস্টবিনের সামনে একটি দোতলা নির্মানাধীন ভবনের পাইলিংয়ে কাজ করার সময় হঠাৎ রুবেলের উপরে একটি পাইপ পড়ে যায়। এতে রুবেল গুরুতর আহত হন পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান,নিহত রুবেলের বাসা মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংক গলির এলাকার নূর শেখের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে ডেঙ্গুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েএক সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

কুমিল্লার গৌরীপুরে বাস উল্টে ২১শিক্ষার্থী আহত

কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

এআই জগতের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল টাইম ম্যাগাজিন

ডিসেম্বর-জানুয়ারি না আমরা আপনাকে কালকেই চাই: চিফ প্রসিকিউটর

রাউজান আর্ট স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান