টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 21, 2025 4:21 pm

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় সবজি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সারোয়ার তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা , সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিটি প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

কৃষি অফিসার কৃষিবিদ মো: আব্দুল জব্বার কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন এ ধরনের প্রণোদনা শুধু উৎপাদন বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। তিনি কোনভাবেই বা অর্থের আশায় এই প্রনোদনার বীজ ও সার বিক্রি না করার পরামর্শ দেন ।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য উপজেলার ৪০০ জন কৃষকদের মধ্যে ১৫০ জন পাবে লাউ, বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, মুলা ও বাটিশাক এর বীজ। অপরদিকে ২৫০ জন কৃষকের মধ্যে
মিষ্টি কুমড়া, বেগুন, লাউ ও শসার বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

বীরগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ও আহত এক

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমলো তেলের দাম

গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ কৌশল নিচ্ছে ইসরায়েল

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের পক্ষ থেকে পাবনার কাশিনাথপুরে ২টি পরিবারকে স্বাবলম্বী করতে ভ্যান হস্তান্তর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ

গ্রামাঞ্চলে দৈনিক বিদ্যুৎ থাকে না ৮ থেকে ১৩ ঘণ্টা!লোডশেডিংয়ে তীব্র ভোগান্তি, শিল্পে ব্যাহত উৎপাদন,বরিশাল-খুলনায় বেশি লোডশেডিং