টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আহত ১০

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 23, 2025 4:28 pm

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে আবু সাঈদ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আওয়ামী সমর্থক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে জাকির হোসেনের নেতৃত্বে থাকা লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়, এতে আরও অন্তত ১০ জন আহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসা চলছে।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, জাকির হোসেন পূর্বে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপি-সমর্থক হয়ে পড়েন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনার পর থেকে জাকির হোসেন ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ভাবিকে খুন করে পলাতক দেবর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

এবার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়কের যানজট নিরসনে তৃতীয় সভা

“সময় চাই” স্লোগানে ৪৭তম বিসিএস লিখিত পিছিয়ে দেওয়ার দাবিতে জাবি শিক্ষার্থীদের আন্দোলন

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকে মৃত্যু

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখ্য পাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী

মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী