টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এ কে পলাশ
October 26, 2025 1:02 pm

কুমিল্লায জেলা মাসিক রাজস্ব সম্মেলন এবং জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামানের সঞ্চালনায় জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলাসমূহের রাজস্ব আদায়, ইজারা প্রদান, রাজস্ব সংক্রান্ত মামলার অগ্রগতি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে সরকারি রাজস্ব আদায়ে সকল কর্মকর্তাকে আরও বেশি সচেষ্ট থাকার জন্য আহ্বান জানানো হয়। আলোচনায় ভূমি উন্নয়ন কর আদায় ও দাবি, নামজারি মোকদ্দমা পরিস্থিতি, ভূমি অফিসের ব্যবস্থাপনা, খাসজমি বন্দোবস্ত ও উদ্ধার ইত্যাদি বিষয় আলোচিত হয় এবং করণীয় বিষয়াদি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা নদী রক্ষা কমিটির সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার, পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাদেকুর রহমান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) গণ।
সভায় জেলা প্রশাসক আমিরুল কায়সার গোমতী নদী রক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি জানান, গোমতীর আইলে অবৈধ উচ্ছেদ নিয়ে হাইকোর্টের নির্দেশনা রয়েছে এবং ইতোমধ্যে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মরা গোমতীর অবৈধ দখলদারদের একটি তালিকাও তৈরি হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন জেলা প্রশাসক।
তিনি এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব ইউএনওদের আবারও উচ্ছেদ কার্যক্রম চালানোর নির্দেশনা দেন। এছাড়াও, গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও সভায় জানানো হয়

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ, ভিডিও ভাইরাল

রাজারহাটে সাজ্জাদ স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়ীয়ায় বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ধানমন্ডি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

উপসাগরীয় দেশগুলোতে ইরান আজ হামলা চালায়নি

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১