কুমিল্লার তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা
যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল দশটায় উপজেলার কড়িকান্দি বাজারের ইভা কিন্ডার গার্টেন স্কুলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু’র সভাপতিত্বে এবং যুগ্ম- আহবায়ক হাজী আবুল কাসেম সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমানী গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,সহসভাপতি হাজী আলী হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিমউদদীন, স্বাগত বক্তব্য রাখেন- তিতাস উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নুরে আলম ভূইয়া, সদস্য মো.রোকন উদ্দিন প্রমুখ।এরপর গৌরীপুর- হোমনাসড়কে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।



















