টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে নতুন অধ্যায়: ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে ইউএনও মাহবুবুর রহমানকে অভি ভাইয়ের ফুলেল অভ্যর্থনা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 29, 2025 1:57 pm

সাভার উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাভারের ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে নবনিযুক্ত ইউএনও-কে ফুলের তোড়া তুলে শুভেচ্ছা জানান বিএনপি নেতা, সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি এবং সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় ব্যবসায়ী সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার প্রতি আস্থা ও শুভেচ্ছা জানিয়ে সাভারের উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন,সাভার একটি দ্রুত বিকাশমান উপজেলা। এখানে শিল্প, বাণিজ্য ও জনগণের সেবার মধ্যে সমন্বয় তৈরি করতে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ইউএনও মাহবুবুর রহমানের নেতৃত্বে সাভার নতুন গতি পাবে।

 

ইউএনও মাহবুবুর রহমান শুভেচ্ছা গ্রহণ করে বলেন,সাভারের ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনের সঙ্গে তাদের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

 

তিনি ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন,সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। আমি চাই সবাই মিলে সাভারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলায় পরিণত করতে।

এ সময় উভয়পক্ষ সাভারের সার্বিক উন্নয়ন, সুশাসন, এবং ব্যবসায়বান্ধব প্রশাসনিক পরিবেশ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, ইউএনও মাহবুবুর রহমানের প্রশাসনিক অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সাভারে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা বিশ্বাস করেন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলে সাভার আরও সমৃদ্ধ হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

কোমায় আাছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল

কুমিল্লায় র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র ও মাদকসহ আটক-২

কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১৫

রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট

ভূমিকম্পে কাঁপল মিয়ানমার-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া

সংস্কৃতি ছাড়া স্বাধীনতা মূল্যহীন

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

প্রাইভেট কার দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু