টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ‘একজন নিহত, ‘একজন আহত”

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 2, 2025 3:08 am

রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং চার নম্বর রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ রাসেল(৩৫)নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় বিপ্লব নামের আরো একজন আহত রয়েছে।

শনিবার(০১ নভেম্বর)দিবাগত নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ শহিদুল ওসমান (মাসুম) জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেল ও বিপ্লবকে গুরুতর আহত অবস্থা পাই। পরে তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে ও বিপ্লবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান,আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও আহত বিপ্লবে কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি চন্দ্রিমা বাজারের পাশে মুরগির দোকান বসানোকে কেন্দ্র করে বাবু ও বিপ্লবের মধ্যে বিরোধ চলছিল। গতরাতে বিপ্লব ও রাসেল একটি ভ্যানে বসা থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দুজনকে কুপিযে গুরুতর আহত করে।পরে দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিলে রাসেল মারা যায়,বিপ্লবকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান,নিহত রাসেল পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। তিনি চন্দ্রিমা মডেল টাউনের ৫ নম্বর রোডের ২০/এ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। মরদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পেপার বাবু ও মোবারক নামের দুজনকে আমরা আটক করেছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরও ১৯ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

আহত পুলিশ হাসানকে দেখতে আইজিপি বাহারুল আলম ঢামেকে আসেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে এক তরুনী আত্মহত্যা

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র পক্ষ থেকে মহান ২১শে ফেব্রুয়ারি ও ভাষা শহীদদের ‍প্রতি শ্রদ্ধাঞ্জলী

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার