টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 4, 2025 9:08 am

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর রোড নং ৮/ বি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের চার তলা থেকে নিচে পড়ে মোঃ হাবিবুর রহমান(২৩)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

মঙ্গলবার (০৪ নভেম্বর)সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত হাবিবুরের সহকর্মী মোঃ ওয়েহিদুল জানান, উত্তরা ১৭ নম্বর সেক্টর ৮/বি নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের ৪তলায় পিলারের রডের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওসেকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান,নিহত হাবিবুরের গ্রামের বাড়ি রংপুর জেলা তারাগঞ্জ থানা এলাকার আজিম উদ্দিনের সন্তান। বর্তমানে ওই সে নির্মাণাধীন ভবনেই থাকতো। ওরা দুই ভাই দুই বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এস.আই রাকিব, এ.এস.আই শাহপরান

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

তারেক রহমান আজ জাতির নেতা: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলি-নির্ধারণ প্রজ্ঞাপন জারি

ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

বেগম জিয়ার সুস্থতার জন্য কুমিল্লায় হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়ায় নেতাকর্মীদের অংশগ্রহণ

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলামের গনসংযোগ

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন