কুমিল্লার তিতাস উপজেলার সোলাকান্দি গ্রামের মৃত ধনু মোল্লার ছেলে সেলিম মোল্লা(৫৬) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় একই গ্রামের ফজলু মোল্লার ছেলে ডালিম মোল্লা (৫০) ও তার ভাই আলমগীর মোল্লা (৫৭) বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত সোমবার (০৩নভেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের
সোলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।উপজেলা বিএনপি নেতা ভিকটিম সেলিম মোল্লা (৫৬) উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের মৃত ধনু মোল্লার ছেলে । অভিযুক্ত ডালিম মোল্লা ও আলমগীর মোল্লা ভিকটিম সেলিম মোল্লার আপন চাচাতো ভাই ।পা
রিবারিক সূত্রে জানা গেছে, প্রায় বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের যের ধরেই এই ঘটনা ঘটিয়েছে । সেলিম মোল্লা সোলাকান্দি গ্রামের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন,কোন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত সন্ত্রাসী স্টাইলে তার ওপর হামলা চালায় ডালিম মোল্লা তার ভাই আলমগীর মোল্লা। তার ডাকচিৎকার পরিবারের লোকজন ছুটে আসে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ইমারজেন্সি ডাক্তার তার অবস্থা অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ থেকে রেফার করেন।সেলিম মোল্লার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জমি সংক্রান্ত বিরোধেই এই ঘটনা ঘটিয়েছে।



















