টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 8 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মামা-ভাগিনার কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 8, 2025 4:15 am

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় মামার মারপিটে ভাগিনা সুমন কাজী (৪৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত।

মঙ্গলবার(০৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ভাই আলমগীর জানান,আমার ভাই কাঁচামাল ব্যবসায়ী সকালে মামা মোস্তফার পরিবারসহ পাঁচজন মিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান কি কারনে আমার ভাইকে মারধর করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এইভাবে একটা মানুষকে মেরে ফেলে আমরা এর বিচার চাই।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানা এলাকার ইসমাইল কাজীর সন্তান।বর্তমানে খিলগাঁও মেরা দিয়া মধ্যপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন।আমার ভাই এক ছেলে এক মেয়ে আমরা তিন ভাই এক বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে সতর্কবার্তা দিয়েছেন, আইজিপি

চট্টগ্রাম ও কুমিল্লায় দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী

জঙ্গি হামলার শঙ্কায় শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

রাজধানীতে আবারো ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ 

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী বিরোধের জেড়ে দু পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক,

৪০ পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লুটপাট, দখল ও নির্যাতনের অভিযোগে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি