রাজধানীর চকবাজার থানার ইসলাম বাগ পোস্তা জমিদার গলির একটি বাসায় ঢুকে দুর্বৃত্ত কারীর ছুরিকাঘাতে স্বামী স্ত্রী গুরুতর আহত।আহতরা হলেন,আবু মুসা (৪০) ও শাহনাজ আক্তার (৩৫)। তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সকাল সাড়ে আটটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের বোন শাহিদা জানান,সকাল ৬টার দিকে ইসলাম বাগ পোস্তা জমিদার গলির জামাল মিয়ার বাসায় অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে আমার ভাই এবং ভাবিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা আমার ভাই এবং ভাবিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান,কি কারনে আমার ভাই ও ভাবিকে ছুরিকাঘাত করেছে এই বিষয়ে আমি কিছু বলতে পারব না।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নগওয়া গ্রামের ছমির উদ্দিনের ছেলে, বর্তমানে ইসলাম বাগ পোস্তা জমিদার গুলি এলাকার জামাল মিয়ার বাড়িতে আমার ভাই ও ভাবি ভাড়া থাকতেন ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলামবাগ পোস্ত এলাকা থেকে স্বামী স্ত্রী ছুরিকাঘাতে ঢামেকে আহত হয়ে এসেছে মুসার পেটের ডান পাশে ও শাহানাজের বাম হাতেধারালো ছুরিকাঘাত রয়েছে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।



















