টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 11, 2025 12:43 pm

ফায়ার সার্ভিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত আজ ১১-১১-২০২৫ খ্রিঃ বেলা ১১-০০ ঘটিকা হতে বেলা ১৫-০০ ঘটিকা পর্যন্ত এসকে ট্রেডার্স, ৭৪ পুঁথিঘর, শ্যামবাজার, সূত্রাপুর, ঢাকায় বিভিন্ন ধরনের কেমিক্যাল গোডাউনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এসকে ট্রেডার্সের কর্মকর্তা-কর্মচারী নয়ন দেবনাথ, মিজানুর রহমান ও দীপংকর রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী সুশীল পাল, মনোরঞ্জন শিব ও মোঃ হাসেমকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আবাসিক এলাকায় নীতিমালা না মেনে কেমিক্যাল গুদামজাত করায়, যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং বিভিন্ন সরকারি নির্দেশনা পালন না করায় উক্ত শাস্তি প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। এ সময় কাজী নজমুজ্জামান, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা; জনাব ফয়সালুর রহমান, জোন কমান্ডার, ঢাকা-৫; জনাব মোঃ এনামুল হক, জোন কমান্ডার, ঢাকা-১, ফায়ার সার্ভিস ঢাকার ৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ‘সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি অগ্নিনিরাপত্তা জোরদার করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’ তিনি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৯জন জাতীয় বার্নে এক নারীর মৃত্যু

খুলনা শিপইয়ার্ডে দুই গ্রুপের সংঘর্ষে গুলি- বিদ্ধ ঢামেকে ভর্তি

মতিঝিলে বঙ্গবন্ধুর সামনে ট্রাকের ধাক্কায় ২ মুরগির ব্যবসায়ী নিহত হয়েছে

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

সাগর-রুনি হত্যা মামলা,তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর পুলিশের পাহারা

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় বীর সনাতনী সংঘের বর্ণাঢ্য অংশগ্রহণ

মধ্যরাতে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার