টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 12 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় ২ অস্ত্রধারীসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
ডেক্স নিউজ
November 12, 2025 8:22 am

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই হত্যাকারীকে শনাক্তের পর গ্রেফতার করেছে পুলিশ।েএসময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজন হলেন স্যুটার রুবেল ও ইব্রাহিম। তারা দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়।

বুধবার ( ১২ নভেম্বর ) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ‘ভিডিও ফুটেজে যে দুজনকে অস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে সে দুজন শুটারসহ আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। তাদের কাছে দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

উপপুলিশ কমিশনার (গোয়েন্দা- লালবাগ বিভাগ) মো. মোস্তাক সরকার বলেন, তাদের গ্রেফতারের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তবে ভিডিওতে গুলি করতে দেখা যাওয়া ওই দুই ব্যক্তিসহ গ্রেফতার পাঁচজনের নাম ও পরিচয় এবং কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা বলেননি দুই পুলিশ কর্মকর্তা।

একসময়ের শীর্ষসন্ত্রাসী মামুন হত্যায় তারই একসময়ের সহযোগী ও বন্ধু আরেক শীর্ষসন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের যুক্ততার কথা বলেছে পুলিশ। ২০২৩ সালের সেপ্টেম্বরে মামুনের ওপর একদফা হামলা চালায় ইমনের লোকজন। সেই ঘটনায় হামলাকারীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ভূবন চন্দ্র শীল নামে এক আইনজীবি নিহত হন।

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের সাজা খেটে বেরোনোর তিন মাসের মাথায় প্রথম দফা হামলার শিকার হন মামুন। সোমবার একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে হত্যার শিকার হলেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়া – বাঞ্ছারামপুরে ২০কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

অমিত ভট্টাচার্যের ক্ষুদ্র আয়ে মানবিক উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বই-খাতা বিতরণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের দলে নতুন মুখ নন্দিনী শর্মা

দু’দিনে ট্রাফিক আইনে ২ হাজার ৫৫০ মামলা, ৮৬৫ গাড়ি ডাম্পিং

ব্যারিস্টার রুমিন ফারহানার বাজিমাত বিপুল ভোটে জয়ী

ছিনতাইয়ে সময় দুই ছিনতাইকারী জনতার হাতে গণধোলাইয়ে আহত 

হামলা চালিয়েও ইরান যুদ্ধ থেকে সরানো যাবে না: ট্রাম্প

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

হাতিরপুলে একটি বাসা থেকে ঢাবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার