টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ীর চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 13, 2025 9:59 am

রাজধানীর যাত্রাবাড়ী থানার বাইতুল রহমত নূরানী মাদ্রাসার সামনে চোর সন্দেহে মোঃ বাপ্পি (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা।পুলিশ মরদেহ উদ্ধার করে ঢামেকের পাঠিয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান, আমরা রাত নয়টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর বাইতুল রহমত নুরানী মাদ্রাসা সামনে থেকে বাপ্পি নামের এক কিশোরের মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মধ্যরাতের দিকে মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত একজন পেশায় শ্রমিকের কাজ করতো, গতরাতে এলাকার লোকজন চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পারি।নিহতের শরীরের বিভিন্ন জায়গায় লীলা ফোলা জখমের চিহ্ন রয়েছে । তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত বাপ্পির গ্রামে বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের মোঃ শাহজাহানের সন্তান। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদী গলি শ্যামপুর এলাকায় থাকতেন। পেশায় শ্রমিকের কাজ করতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

রংপুর সমাজসেবা কার্যালয়ের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ মন্ত্রী

সাংবাদিক ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের অসুস্থ পিতাকে দেখতে গেলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

‘হ্যাঁ’ ভোট কমলো প্রায় ১০ লাখ, ‘না’ ভোট কমেছে ১ লাখ

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন “পাকিস্তানের” প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

শনির আখরায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

পরকীয়া জেরে স্বামী-স্ত্রী খুন ঘাতক প্রেমিক আটক