❤️🌹 মায়াময় জগৎ 🌹❤️
কলমেঃ ইউনুস উদ্দিন আহমেদ
কি চেয়েছি আর কি পেয়েছি
তা মিলাতে চাই না ভাই।
আলহামদুলিল্লাহ জগৎ সংসারে বেঁচে আছি
এই কথাটা সবাইকে জানাই।
যাহা ভালো তাহা যে,মন্দ
তার মধ্যে রয়েছে কালো আর আলো।
সব মিলে হয় তিতা মিঠার ছন্দ
বেছে বেছে নেই যে টুকু ভালো।
বিপদ কালে চারিদিক শুন্য
সবার বেলায় তাহা সত্য।
ভালো লগ্নে সবাই ভাবে পণ্য
বিচার-বিশ্লেষণে একেবারে সত্য।
বন্ধুবান্ধব ছিলো যারা আপন
নিজের চিন্তায় থাকে তারা মশগুল।
নিজেও সেই প্রকার হিসেবের ক্ষণ
সত্যি বলতে নয় তাহা নকল।?
তবুও চাই দেখি সমাজ চত্ত্বর
মিলেমিশে চলি সবাই সবার আপন।
বিপদের ক্ষণে সবাই হোক সবার
এই প্রর্থনা করি সারাটি জীবন।



















