টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 20, 2025 4:45 am

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ২নং ওয়ার্ড বিএনপি, ৮নং ভোগনগর ইউনিয়ন শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন। ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ কে এম জাকারিয়া জাকির। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম।উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবু।

বৈঠকে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকের আয়োজন করে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল–বিএনপি’র ২নং ওয়ার্ড, ৮নং ভোগনগর ইউনিয়ন শাখা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

রাজারহাটে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না

রাজারহাটে ভন্ড পীরের পায়ে ‘সিজদা’র ঘটনায় তোলপাড়

রাজধানীর খিলগাঁও এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নাসিরনগরে ১২দিন ধরে নিজের ঘরে অবরুদ্ধ মন্টু কর্মকার, মানবেতর জীবন

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প