টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 12 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আবারো ৭বছরের শিশু ধর্ষণের অভিযোগ 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
April 12, 2025 4:17 pm

ঢাকার কেরানীগঞ্জের ঘটেশ্বর পশ্চিম পাড়া এলাকায় সাতবছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম(৬০) নামের এক ব্যক্তি বিরুদ্ধে।পরে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)তে ভর্তি করা হয়েছে।

শনিবার(১২ এপ্রিল)সন্ধ্যা ছয়টার দিকে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শিশুটির বাবা জানান, আমি ও আমার স্ত্রী পোশাকের স্টোনের কাজ করি। আমার স্ত্রী আত্মীয়র কাছে আমার মেয়েকে রেখে যায়। রাত দশটার দিকে বাসায় ফিরলে আমার মেয়েকে খুঁজে পাওয়া যায় না।পরে অনেক খোঁজাখুঁজির পর ঘাটেশ্বর প্রাইমারি স্কুল সংলগ্ন জসিম মিয়ার বাড়ির সাত তলা বাসা নিচ তলায় পাওয়া যায়। পরে আমার মেয়ে আমাদের দেখে অচেতন হয়ে পড়ে যায়। পরে জ্ঞান ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমার পরে আমাদেরকে জানায় পুতুল কিনে দেয়ার বলে আমাকে ওই সাত তলা বাড়ির ছাদে নিয়ে যায় বাসার মালিক জসিম।পরে তাকে ছাদে নিয়ে তার সাথে জোরপূর্ব শারীরিক নির্যাতন করে,পরে আমরা বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরো জানান, এই ঘটনায় পরপরই অভিযুক্ত জসীম পলাতক রয়েছে।পুলিশের সহযোগিতায় অসুস্থ আমার মেয়েকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসলে বর্তমানে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃআনোয়ারুল ইসলাম জানান, এই ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৪) দায়ের করেন ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। অভিযুক্ত জসীমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে যুদ্ধে ইতিমধ্যেই ‘বিজয়’ অর্জন করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নাসিরনগরে ১২দিন ধরে নিজের ঘরে অবরুদ্ধ মন্টু কর্মকার, মানবেতর জীবন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানাধীন ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার ২নং ও ৩নং আসামি গ্রেফতার

.লীগ নেতার নেতৃত্বে আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষের পক্ষে মটরসাইকেল শোডাউন

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

রামিসা হত্যাকাণ্ডের ৫৪ দিন: রায় কার্যকরের অপেক্ষায় পরিবার এবং জনগণের প্রশ্ন আর কতদিন

সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা