ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী, দারুস সালাম, রূপনগর আংশিক থানা, কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের আস্থাভাজন নেতা এস এ সিদ্দিক সাজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বানে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই মশাল মিছিলের আয়োজন করে ঢাকা-১৪ আসনের বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এস এ সিদ্দিক সাজু, যিনি বর্তমানে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এবং একজন দুঃসময়ের কর্মীবান্ধব নেতাকর্মীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
মিছিলটি শুরু হয় হযরত শাহআলী কলেজ মার্কেট থেকে এবং মিরপুর ১ নম্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সনি সিনেমা হলের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “তৃণমূল নেতাকর্মীদের প্রকৃত প্রতিনিধি এস এ সিদ্দিক সাজুকে মনোনয়ন না দিলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে।”



















