আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী।বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও “মায়ের ডাক”এর সানজিদা ইসলাম তুলির বিশাল জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,ধানের শীষ এদেশের মানুষের প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৪ আসনে একজন চমকপ্রার্থী উপহার দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।”
মিরপুর শহীদ বুদ্ধিজীবী সড়ক থেকে শুরু হওয়া জনসংযোগ মিছিলটি মিরপুর স্টেডিয়াম হয়ে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাসের সঙ্গে সানজিদা ইসলাম তুলিকে স্বাগত জানান।
এছাড়াও এলাকাবাসী ও স্থায়ী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, তিনি অনেক হৃদয়বান ব্যক্তিত্বের পরিচয় দিয়ে গরিব দুঃখী ও স্থায়ী ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। সকল রকম বিপদ-আপদ থেকে তাদেরকে রক্ষা করেন। এছাড়া এলাকাবাসীর কথা শুনে জানা গেছেন তিনি অনেক বড় মনের মানুষ, তার কাছে যেই বিপদে পড়ুক না কেনো তাকে বলার সাথে সাথে তিনি তারপাশে দাঁড়ান । এজন্য আমরা তাকে ধানের শীষে ভোট দিয়ে যোগ্য নেত্রীকে আমাদের পাশে রাখতে চাই।
নেতাকর্মীরা জানান, সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হবে।আমরা দেখেছি ধানের শীষ প্রার্থী সানজিদা ইসলাম তুলি ব্যাপক সাড়া পেয়েছেন।এবং জনগণের বিশ্বাস অর্জন করতে পেরেছে।জনগণ তাকে চাই তাই আশা করা যায় তিনি অনেক ভালো কিছু করবেন। আমাদের দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আশা করি। অনুসন্ধানে জানা যায় , ওই সব এলাকার সাধারণ ভোটারদের একই কথা এস এ সিদ্দিক সাজু চেয়ে ৯০ শতাংশ ভোটারা সানজিদা ইসলাম তুলির পক্ষে কাজ করছেন । বিএনপি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই এলাকায় মিলে এককভাবে তুলির পক্ষে কাজ করে যাচ্ছি এবং তাকে সংসদে নিয়ে যাব ইনশাল্লাহ । সাধারণ ভোটাররা আরও অভিযোগ করেন, এস এ সিদ্দিক সাজু বিএনপি নাম ভাঙ্গিয়ে বহুত অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেইসব অভিযোগ এখন আমরা বলতে চাইনা। নির্বাচনের পরে তার মুখোশ আমরা খুলে দেবো। এখন শুধু আমাদের মনোনীত প্রার্থী তুলি আপাকে নিয়েই আমরা ব্যস্ত আছি। এদিকে সাজুর পক্ষে যারা আন্দোলন করছেন তারা মিছামিছি আন্দোলন করছেন।
উল্লেখ্য,
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন এস এ সিদ্দিক সাজু, যিনি বর্তমানে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক। ঢাকা-১৪ (মিরপুর, শাহআলী, দারুস সালাম, রূপনগর আংশিক থানা, কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের আস্থাভাজন নেতা এস এ সিদ্দিক সাজুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বানে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে জনগণের মাঝে একটি বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করেন। এই নিয়ে অনেক আশঙ্কায় আছেন সাধারণ জনগণ ও নেতাকর্মীরা।
এস এ সিদ্দিক সাজু বিষয়ে এলাকাবাসী ও স্থায়ী ব্যবসায়ী কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, আমরা কখনোই তার কাছ থেকে সাহায্য পায়নি। এছাড়া আমরা চাই না এরকম কোন অযোগ্য নেতাকে ভোট দিয়ে জয়ী করতে।



















