টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
November 28, 2025 8:41 am

কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা
কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও জাসাসের যৌথ আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারের বাতাকান্দি বাজারস্থ কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক মো.কামাল পারভেজ ডালিম এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান,হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আবু নাছের ভূইয়া,প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লা,সহ শ্রম বিষয়ক সম্পাদক এইচ এম জাকির সওদাগর,হোমনা উপজেলা বিএনপির সদস্য মো.কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম- আহবায়ক মো.জিন্নাত আলী জিন্নাহ প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিতাস উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব এডভোকেট মো.দেলোয়ার হোসেন প্রধানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো.জামাল উদ্দিন প্রধান,শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার, নির্বাহী সদস্য মো.নজরুল ইসলাম, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেনসহ কুমিল্লা উত্তর জেলা জাসাস ও তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন বাতাকান্দি বাজার মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫

যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে বেশ কিছু নির্দেশনা

টেলিগ্রাফের সংবাদ নিয়ে চাঞ্চল্য পুরো ইসরায়েল দখলে নেবে তুরস্ক

কবুতর ধরতে গিয়ে ছাদের উপর থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

হাসপাতাল থেকে একজনের সন্তান নিয়ে গেল অন্যজন

শনিবার থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালু করছে ইরান

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

কাভার্ডভ্যানে ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর